সালমানকে চান আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক হয়েছে তাঁর শাহরুখ খানের সঙ্গে। এর পরও কাজ করেছেন কিং খানের সঙ্গে। তবে সালমান খানের সঙ্গে কাজ না করা পর্যন্ত মন ভরছে না আনুশকা শর্মার।নাচ-গানে ভরপুর ধুমধাড়াক্কা একটি সিনেমা করতে চান তিনি সালমান খানের সঙ্গে। আর তাঁর মনোযোগ পাওয়ার জন্য কোনো চেষ্টাই নাকি বাদ রাখছেন না আনুশকা; ফিল্মফেয়ার ম্যাগাজিন এমনটাই বলেছে। তবে আনুশকা নিজে কোনো দিন স্বীকার না করলেও সবাই তাঁকে শাহরুখ খানের ক্যাম্পের বলেই জানেন। আনুশকা বোধ হয়, এমন ভাবমূর্তি থেকেই বেরিয়ে আসতে চাইছেন। তবে তাঁর প্রথম চেষ্টা ব্যর্থই হয়েছে বলা যায়। সালমান খানের কিক ছবিতে সুযোগ পাননি তিনি। সূত্র: ফিল্মফেয়ার।