সালমানকে নকল করছেন আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খান যা-ই করেন, বলিউডে কমবেশি অনেকেই তা অনুসরণ করে। এবার ঘটেছে উল্টো। যশরাজ ফিল্ম এক থা টাইগার ছবির পোস্টার ছেপেছে। আর দশটা সাটামাটা পোস্টারের মতো নয় সেটি। রীতিমতো ডিজিটাল-পোস্টার। কাউবয় মার্কা ভাব নিয়ে পেছন ফিরে আছেন সালমান, দুই হাতে দুটি পিস্তল। ছবির বিষয়বস্তু যা-ই হোক, যত মাথাব্যথা হচ্ছে ওই পোস্টারখানা নিয়ে। এটি দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আমিরের। এমন নান্দনিক ও চমত্কার উপস্থাপনার ভাবনাটা এত দিন মাথায় এল না কেন! রিমা কাগতির ছবির জন্য এ রকম একটি পোস্টার বানাতে এবার উঠেপড়ে লেগেছেন আমির। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, এক থা টাইগার ছবির পোস্টার দেখে আমির খান তো মুগ্ধ। এবার রিমা কাগতির ছবির ক্রিয়েটিভ টিমের সঙ্গে বসতে যাচ্ছেন আমির। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে রিমার পরবর্তী ছবির পোস্টারটি সালমানের ডিজিটাল পোস্টারের মতো করতে চান আমির। টিএনএন।