সালমানকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খানের দ্যুতিময় তারকাজীবনে একটুখানি যে আঁধারের ছাপ, তা হচ্ছে ১৯৯৬ ও ১৯৯৮ সালে কারাবাস। কুখ্যাত চিংকারা মামলায় ফেঁসে কিছুদিন যোধপুর কেন্দ্রীয় কারাগারে কাটাতে হয় তাঁকে। তাঁর সেই কারাবাসের দিনগুলো জীবন্ত হয়ে উঠতে যাচ্ছে চলচ্চিত্রের পর্দায়। ছবির নাম কয়েদি নম্বর ২১০। ১৯৯৬ সালে কারাবাসের সময় সালমানের সঙ্গী ছিলেন খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া মহেশ কুমার সাইনি। তিনি খুব কাছ থেকে সালমানের কারাবাস দেখেছেন। তাঁর কাছ থেকে সে অভিজ্ঞতা নিয়ে প্রযোজক রঞ্জিত শর্মা ছবিটি নির্মাণ করছেন। সালমানের ভূমিকায় রয়েছেন সাবেক ক্রিকেট তারকা সন্দ্বীপ পাতিলের ছেলে চিরাগ পাতিল। ওয়েবসাইট।