সালমানকে রোলস রয়েস দিচ্ছেন সাজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিক’ ছবির দৃশ্যে সালমান খান
‘কিক’ ছবির দৃশ্যে সালমান খান

বলিউডে প্রযোজক থেকে প্রথমবারের মতো পরিচালনায় এসেই বাজিমাত করেছেন সাজিদ নাদিওয়াদওয়ালা। আর এই সাফল্যে খুশি হয়ে ছবির নায়ক ও দীর্ঘ দিনের বন্ধু সালমানকে সাজিদ দিতে যাচ্ছেন রোলস রয়েস।
সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘কিক’ ছবিটি এরই মধ্যে আয় করেছে ১৬০ কোটি রুপি।
মুম্বাইভিত্তিক অনলাইন নিউজ পোর্টল মিড-ডে এক খবরে দাবি করেছে, ছবিটি হিট করায় সালমানকে তিন কোটি রুপি দামের রোলস রয়েস উপহার দেবেন সাজিদ।
একটি সূত্রের বরাতে মিড-ডে দাবি করেছে, ‘সালমান ও সাজিদ অন্তরঙ্গ বন্ধু। ‘কিক’ ছবির সাফল্যে সাজিদ বিস্মিত হয়েছেন। প্রথমবারের মতো পরিচালনায় এসে এই সাফল্য তাঁর কাছে বিশেষ কিছু। তাই সালমানকে তিন কোটি রুপির এই গাড়ি উপহার দিতে চান তিনি।’