সালমানের অজানা দশ
একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে অভিনয় ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউডের অভিনেতা সালমান খান। তুমুল জনপ্রিয় এ তারকাকে ঘিরে আগ্রহের যেন শেষ নেই দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সালমান ভক্তের মাঝে। প্রিয় তারকা সম্পর্কে জানার জন্য সব সময় মুখিয়ে থাকেন তাঁরা। বিষয়টিকে বিবেচনায় নিয়ে প্রায় নিয়মিতই সালমানকে নিয়ে খবর, সাক্ষাত্কারসহ আরও নানা লেখা প্রকাশ করে বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। সম্প্রতি সালমান সম্পর্কে প্রায় অজানা মজাদার দশটি তথ্য প্রকাশ করেছে এনডিটিভি। খালি পায়ে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সালমান:একটি জুতার ব্র্যান্ডের দূতিয়ালির দায়িত্বে নিয়োজিত আছেন সালমান খান। কিন্তু বাস্তব জীবনে তিনি খালি পায়ে হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।সাঁতারে চ্যাম্পিয়ন সালমান:চাইলে তুখোড় সাঁতারু হতে পারতেন অভিনেতা সালমান। স্কুল জীবনে তিনি সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনকি সাঁতারু হিসেবে দেশের বাইরে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগও এসেছিল তাঁর কাছে। প্রাচীনপ্রিয় সালমান:সালমানের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় এ প্রজন্মের কোনো তারকার নাম নেই। হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালন তাঁর সবচেয়ে পছন্দের অভিনেতা। আর পছন্দের অভিনেত্রীর তালিকায় সবার ওপরে আছেন ‘ড্রিমগার্ল’খ্যাত বলিউডের অভিনেত্রী হেমা মালিনী।‘বাজিগর’ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন সালমান: ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘বাজিগর’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন আজকের ‘বলিউড বাদশাহ’খ্যাত শাহরুখ খান। শুরুতে ছবিটির নাম ভূমিকায় অভিনয়ের জন্য সালমানকে প্রস্তাব দিয়েছিলেন ছবির পরিচালক জুটি আব্বাস-মাস্তান। কিন্তু নেতিবাচক চরিত্র হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন সালমান। এতে তাঁর অগোচরেই লাভবান হন শাহরুখ। মূলত ‘বাজিগর’ ছবিতে অভিনয়ের পরই বলিউডের প্রথম সারির তারকায় পরিণত হয়েছিলেন শাহরুখ। ভোজনরসিক সালমান:২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লন্ডন ড্রিমস’ ছবির শুটিং চলাকালে সালমানসহ ছবিটির সব কলা-কুশলী লন্ডনের খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সালমান তখন মুম্বাই থেকে নিজের বাবুর্চিকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। লন্ডন গিয়ে সালমানসহ ছবির দলের সদস্যদেরকে নিয়মিত বিরিয়ানি রেঁধে খাওয়াতেন ওই বাবুর্চি। গাড়ি প্রেমিক সালমান: গাড়ি চালাতে খুবই ভালোবাসেন সালমান খান। তাঁর পছন্দের গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ এবং ল্যান্ড ক্রুজার। চাইনিজ খাবারের ভক্ত সালমান:চাইনিজ খাবারের প্রতি সালমানের বিশেষ দুর্বলতা রয়েছে। তিনি রীতিমতো চাইনিজ খাবারের ভক্ত। মুম্বাইয়ে তাঁর সবচেয়ে প্রিয় রেস্তরাঁর নাম চায়না গার্ডেন।সাবানে আসক্ত সালমান:সাবানের প্রতি বিচিত্র ধরনের আসক্তি অনুভব করেন সালমান। তাঁর স্নানঘরে ঠাসা রয়েছে হরেক রকমের সাবান। তিনি প্রাকৃতিক ফল এবং সবজির নির্যাস থেকে তৈরি সাবান সবচেয়ে বেশি পছন্দ করেন।মূর্তিপূজার অভিযোগে ফতোয়া পেয়েছেন সালমান:মূর্তিপূজার অভিযোগে সালমান খানকে দুই দুই বার ফতোয়া দিয়েছে কয়েকটি ইসলামি সংগঠন। মাদাম তুসো জাদুঘরে সালমানের মোমের মূর্তি স্থাপিত হওয়ার পর প্রথম ফতোয়া পেয়েছিলেন তিনি। পরে গণেশ চতুর্থী পূজায় অংশ নিলে আবারও ফতোয়া জারি করা হয় তাঁর ওপর। ইসলামে মূর্তিপূজা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে ইসলামি আইন ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে সালমানের বিরুদ্ধে।