সালমানের আঁকা ছবির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীদেবীর পর এবার সালমান খান নিজের আঁকা ছবির প্রদর্শনী করতে যাচ্ছেন। জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রথম প্রদর্শনী হবে ভারতের মুম্বাইতে। এ প্রদর্শনীর আয়োজন করা হবে সালমানের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের ব্যানারে।এরই মধ্যে সালমান তাঁর আঁকা ছবিগুলো চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে দেখিয়েছেন। মকবুল ফিদা হুসেন নাকি সালমানের অঙ্কনের ভূয়সী প্রশংসা করেছেন।ছবির শুটিংয়ের পর অবসর পেলেই রং আর তুলি নিয়ে বসে পড়েন সালমান। টিভিতে দশ কা দম অনুষ্ঠানে রণবীর কাপুরকে নিজের আঁকা একটি ছবি উপহার দেন। উপহারের মোড়ক খুলতেই অবাক রণবীর, ছবিটি যে তাঁর দাদু রাজ কাপুরের!