সালমানের কাছে শিশুর আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বডিগার্ড ছবির শুটিং চলছিল। একনাগাড়ে শুটিং করে চলেছেন সালমান খান। দম ফেলার ফুরসত পর্যন্ত নেই। এর মাঝে খবর এলো, শুটিং সেটের বাইরে বাচ্চা একটা ছেলে তাঁর সঙ্গে দেখা করতে চায়। শুরুতে অতটা গুরুত্ব দেননি সালমান। পরে শোনলেন, ছেলেটা নাছোড়। তাঁর সঙ্গে দেখা না করে নাকি সে যাবেই না। সে জন্য পাক্কা আট ঘণ্টা ধরে বসে আছে। কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে ছবির সেট থেকে বেরুলেন সালমান। আদর করে বাচ্চাটাকে কাছে ডাকলেন, শুনলেন তার কথা। শিশুটির আবদার একটাই, সালমানকে তার ‘বডিগার্ড’ হতে হবে। সে যখন বাইক (ব্যাটারিচালিত খেলনা বাইক) চালাবে তখন সালমান খানকে তার বডিগার্ডের মতো আচরণ করতে হবে। আবদার শুনে এক মূহুর্তও ভাবেননি সালমান। রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। শত হোক, শিশুর মন তো। ওয়েবসাইট।