সালমানের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদ উৎসবে সুসংবাদ ও দুঃসংবাদ দুটোরই অংশীদার হতে হলো বলিউড অভিনেতা সালমান খানকে। সুখবর হলো ঈদে তাঁর মুক্তি পাওয়া ‘দেবাঙ্গ’ ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা। শুধু রেকর্ড নয়, আমির খানের ছবি ‘থ্রি ইডিয়েটস’-এর রেকর্ড ভেঙে ফেলা। ‘থ্রি ইডিয়েটস’ ছবিটি ব্যবসা করেছিল ১৩ কোটি রুপি, আর ‘দেবাঙ্গ’ করেছে ১৪ দশমিক ৫ কোটি রুপি। এ ক্ষেত্রে শুধু যে আমির খানের রেকর্ড ভেঙেছে তা-ই নয়, এত দিন নিজের যে রেকর্ড ছিল তাও ভেঙেছেন সালমান। গত বছর নিজের অভিনীত ছবি ‘ওয়ান্টেড’-এর তিন গুণ ব্যবসা করেছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেবাঙ্গ’ ছবিটি।আর এমন একটি সুখবরের দিনে পাকিস্তানের এক টিভি চ্যনেলকে সাক্ষাৎকার দিয়ে সালমান নিজেই জড়িয়ে পড়লেন বিতর্কে। সাক্ষাত্কারের একপর্যায়ে সালমান বলেন, ২৬/১১ মুম্বাই সন্ত্রাস হামলার ব্যাপারে বেশি করে আলোচনা হয়েছিল সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা অক্রান্ত হওয়ার কারণে। আর এতেই শুরু হয় সালমানকে নিয়ে নতুন করে বিতর্ক। শিবসেনারা অবশ্য সালমানকে এর জন্য ক্ষমা চাইতে বলেন। পরে সালমান গতকাল রোববার রাতে ক্ষমা চেয়ে বিতর্কের অবসান ঘটান।