সালমানের গুরু ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাটরিনা কাইফকেই নাকি ‘গুরু’ মানছেন সালমান খান! তা-ও আবার স্বাস্থ্যসুরক্ষা-বিষয়ক গুরু! যশরাজের ধুম থ্রি ছবিতে নাম লেখানোর পর থেকেই শরীরটাকে হাট্টাকাট্টা করার পেছনে লেগেছেন ক্যাটরিনা। তাঁর এমন কঠোর পরিশ্রম দেখে যারপরনাই মুগ্ধ সালমান। এক থা টাইগার ছবিতে অভিনয় করছেন এই দুই তারকা। এখন আছেন সেই ছবির শুটিংয়ে, থাইল্যান্ডে। ক্যাটরিনার ঘনিষ্ঠ একজন জানালেন, ‘সালমানের ব্যাপারে ক্যাটরিনা ভালোই ওয়াকিবহাল। তাই কী করে শরীর ফিট রাখা যায়, সে ব্যাপারে সালমানকে পরামর্শ দিতে ভুলছে না সে।’ তবে বরাবরের মতো রসিক সালমান, ‘ক্যাটরিনার কাছ থেকেই টিপস নিতে হবে এবার।’ এদিকে শুটিংয়ের জন্য থাইল্যান্ডে থাকায় পরিচালক করন জোহরের জন্মদিনে থাকতে পারেননি ক্যাট ও সালমান; এ নিয়ে রসাল নানা খবর রটছে বলিউডের বাতাসে! জিনিউজ ব্যুরো।