সালমানের ঘরে বিদেশি বউ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

সালমান খান কি অবশেষে ‘ব্যাচেলর ডিগ্রি’ বিসর্জন দিতে চলেছেন? বাতাসে কিন্তু সে রকমই গুঞ্জনের কলরোল। গুঞ্জনের উৎস সালমান নিজেই। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালমান ইঙ্গিত দিয়েছেন, এবার থিতু হতে চান। শুধু তা-ই নয়, রোমানিয়ান প্রেমিকা লুলিয়া ভান্তুরকে বিয়ে করতে পারেন বলে ইঙ্গিত আছে তাঁর কথায়।
সালমান বলেন, ‘আমি মানবধর্ম পালন করি। বাবা ছিলেন পাঠান, মা হিন্দু। দ্বিতীয় মা ক্যাথলিক, বোনের জামাই পাঞ্জাবি। আমার নিজের বউয়ের ব্যাপারে বিদেশের কাউকেই বেছে নেওয়ার কথা ভাবছি।’
তাঁর প্রেমিকার তালিকাটা লম্বা। সত্যিকারের প্রেমিকা আর গুঞ্জন মিলিয়ে সেটা ডজন খানেক তো হবেই। পিটিআই।