সালমানের চিলার পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খানের শিশুপ্রীতি সর্বজনবিদিত। শিশুরাও বেশ ভালো পায় এই তারকাকে। ফের সেটারই প্রমাণ রাখলেন তিনি। প্রথমবারের মতো প্রযোজনা করলেন চিলার পার্টি ছবিটি। ভিকাস ভেল পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে গত পরশু। প্রিমিয়ার শোতে ছবিটি দেখে সালমান টুইটারে লিখেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সেরা ছবির একটি এই চিলার পার্টি !’ শুধু ছবি দেখেই মুগ্ধ হতে চাইছেন না সালমান। মুগ্ধ করাতে চাইছেন বস্তিবাসী শিশুদেরও। তাই ওইসব শিশুর জন্য বিনা মূল্যে চিলার পার্টি দেখানোর আয়োজন করছেন এই তারকা। ওয়েবসাইট।