সালমানের জন্য সমবেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা সালমান খানের জন্য সমবেদনা জ্ঞাপন করলেন এক নবীন গায়িকা। কেউ কেউ আবার মনে করছেন, যে কথাটি সালমানকে এখন পর্যন্ত কেউ বলতে পারেননি, তা-ই বললেন কলকাতার ১৯ বছর বয়সী গায়িকা শ্রেয়সী। সালমানের উপস্থিতিতে শ্রেয়সী গেয়ে উঠলেন সালমান-ঐশ্বরিয়া অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ ছবির গানটি। এর পরই শ্রেয়সী দুঃখপ্রকাশ করলেন সালমানের জন্য। ছবিটি শ্রেয়সী একবার নয়, বহুবার দেখেছেন। দুজনের জুটি বেশ ভালোও লেগেছিল তাঁর। কিন্তু যেভাবে ঐশ্বরিয়া বলিউডের অভিনেতা সালমানকে ছেড়ে চলে গেছেন, তা বড়ই বেদনাদায়ক মনে হয়েছে শ্রেয়সীর। তাঁর এমন মন্তব্যে অবশ্য তেমন কিছু মনে করেননি সালমান খান।