সালমানের নতুন জুটি জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ কে পাবেন, তা জানার জন্য কয়েক মাস ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। শেষ পর্যন্ত লোভনীয় সেই সুযোগটি পেলেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।সালমানের সঙ্গে আগামী ২৪ জুলাই থেকে ‘কিক’ ছবির শুটিং শুরু করবেন জ্যাকুলিন। পরিচালনার পাশাপাশি ১২০ কোটি রুপি বাজেটের ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। এদিকে নির্মাতা সাজিদ খানের সঙ্গে প্রেমের ইতি টানার পর এখন একাকী জীবনই বেছে নিয়েছেন জ্যাকুলিন। সবকিছু বাদ দিয়ে কেবল কাজের মধ্যেই ডুবে থাকতে চান সাবেক এই মিস শ্রীলঙ্কা। আর এভাবেই ছুঁতে চান সাফল্যের শীর্ষবিন্দু। কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সালমানের সঙ্গে অভিনয়ের সুযোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।