সালমানের নতুন প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা সালমান খান নতুন করে প্রেমে পড়েছেন। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ৪৭ বছর বয়সী এ ব্যাচেলর নতুন করে প্রেমে পড়েছেন এক মোটরবাইকের!সম্প্রতি নীল রঙের সুজুকি ইনট্রুডার বাইক কিনেছেন সালমান খান। আর এই গাড়ির যত্ন-আত্তি করতেই সময় কাটাচ্ছেন ‘দাবাং’খ্যাত অভিনেতা। গাড়িটির সঙ্গে তোলা ছবি ফেসবুকেও শেয়ার করেছেন তিনি। এক খবরে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।মোটরবাইকের প্রতি বরাবরের ঝোঁক সালমান খানের। এর আগে বাইকের বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। আর সালমানের লাল রঙের হায়াবুসা বাইকের খবর তো ভক্তমাত্রই জানে! নতুন প্রেম সুজুকি ইনট্রুডারটি কিনতে সালমানের খরচ হয়েছে মাত্র ১৪ লাখ ভারতীয় রুপি।