সালমানের পছন্দ অ্যানজেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশি কথা বলাই কাল হলো সোনাক্ষী সিনহার। সালমান খানের পরের ছবি কিক থেকে বাদ পড়লেন তিনি। আর কপাল খুলল অ্যানজেলা জনসনের। সালমান নিজেই আগ্রহ দেখিয়েছেন অ্যানজেলাকে নেওয়ার ব্যাপারে।দাবাং ২ নিয়ে নানা কথা ফাঁস করেছিলেন সোনাক্ষী। তা-ও আবার সালমানের দুই প্রতিদ্বন্দ্বী অজয় দেবগন আর অক্ষয় কুমারের কাছে। পুরো গল্প তো বটেই, সালমান যে তাঁর অসুস্থতার কারণে এ ছবিতে নিজে কোনো অ্যাকশন দৃশ্য করছেন না, এমন কথাও বলেছিলেন। এতেই খেপেছিলেন সালমান। এখনো অবশ্য চূড়ান্ত হননি অ্যানজেলা। এই ছবিতে তাঁর জায়গা দখল করতে পারেন দীপিকা পাড়ুকোনও। টাইমস অব ইন্ডিয়া।