সালমানের পথে হাঁটলেন অজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও অজয় দেবগন
সালমান খান ও অজয় দেবগন

বলিউড তারকা সালমান খান নাকি কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। তবে এবার তিনি ফিরিয়ে দিয়েছেন প্রখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষীকে। এরপর ভাইজানের পথ ধরে হাঁটলেন আরেক তারকা অজয় দেবগন। সাফ জানিয়ে দিয়েছেন, তিনিও রাজকুমারের ছবিতে কাজ করবেন না। এমনকি চুক্তিপত্রে স্বাক্ষর করার সময় নেওয়া অগ্রিম অর্থও ফিরিয়ে দিয়েছেন।

বলিউডে বহু হিট ছবি উপহার দিয়েছেন রাজকুমার সন্তোষী। এই চিত্রনির্মাতার ঝুলিতে আছে ‘ঘায়েল’, ‘ঘাতক’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দামিনি’, ‘পুকার’, ‘চায়না গেট’সহ আরও সুপারডুপার হিট ছবি। তবুও বলিউডের ‘টাইগার’ সরে দাঁড়ান রাজকুমারের ছবি থেকে। এরপর অজয় ফিরিয়ে দেন তাঁকে। পর পর দুজন নায়কের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর রীতিমতো চিন্তায় পড়ে গেছেন এই নামী চিত্রনির্মাতা।

রাজকুমার সন্তোষী
রাজকুমার সন্তোষী

রাজকুমার সন্তোষীর ছবি থেকে সালমান খান কেন সরে দাঁড়ালেন? জানা গেছে, ছবির চিত্রনাট্য নিয়ে সালমানের সঙ্গে রাজকুমার সন্তোষীর মনোমালিন্য হয়েছে। সালমান চিত্রনাট্যে কিছু পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি হননি প্রবীণ এই চিত্রনির্মাতা। তিনি সালমানের প্রস্তাব মেনে নেননি। আর তাতে কষ্ট পেয়েছেন বলিউডের ভাইজান। তাই তিনি না করে দেন রাজকুমার সন্তোষীর মতো সফল চিত্রনির্মাতাকে।

কিন্তু অজয় দেবগন কেন না করেছেন? কারণটি এখনো জানা যায়নি। তিনি অগ্রিম টাকা নিয়েও ছবি থেকে সরে যান। এদিকে সব মিলিয়ে মহা বিপাকে পড়েছেন রাজকুমার সন্তোষী। তিনি এখন কী করবেন, তা নিয়ে ভাবছেন।