সালমানের বাড়িতে ক্যাটরিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবে কি হারিয়ে যাওয়া সেই সুর আবার ফিরে এসেছে? কিন্তু লোকে যে বলছে, ভেঙে যাওয়া হাড় জোড়া লাগে না! সেসব কথা হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন ক্যাটরিনা কাইফ কিংবা সালমান খান। ১৬ জুলাই জীবনের ২৭টি বসন্ত পেরিয়ে এলেন ক্যাট। এ উপলক্ষে জন্মদিনের আগের দিন তিনি একটা পার্টি দিয়েছিলেন। পার্টির আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় ছিলেন অর্জুন কাপুর, অয়ন মুখার্জি, কবির খান ও আলভিরা অগ্নিহোত্রি। শেষের জনকে চিনেছেন কি? তিনি সালমান খানের আদরের ছোট বোন! এতেই শেষ নয়। জন্মদিনের দিন ক্যাটরিনা ঠিক দুপুরবেলা হাজির সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে! সালমানও কম খাতির করেননি। কিমা-পাভ, রাজমা-চাওয়াল এবং এ রকম আরও বাহারি পদের খাবার দিয়ে নাকি দুপুরের খাবারটা সেরেছেন ক্যাট! ওয়েবসাইট।