সালমানের মারপিট বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খানের ভক্তদের জন্য দুঃসংবাদই বটে। যা বোঝা যাচ্ছে, তাতে করে হয়তো সামনে খুব বেশি মারদাঙ্গা ঘরানার ছবিতে দেখা যাবে না এই তারকাকে! স্নায়ুসংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বেশ কয়েক দিন ধরেই। গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসকেরা জানিয়েছেন, সামনে মারপিটের অভিনয় থেকে দূরে থাকাই মঙ্গল হবে সালমানের জন্য। বন্ধু-স্বজনেরাও নাকি এ ব্যাপারে বেশ সতর্ক হয়ে উঠেছেন। তবে সালমানের অনাগত ছবি দাবাং ২, শের খান এবং কিক—সবই মারদাঙ্গা ঘরানার ছবি। স্বভাবতই এই ছবিগুলোতে বিপজ্জনক কিছু স্টান্টে অংশ নিতে হবে তাঁকে। এখন দেখার বিষয়, কী করেন সালমান! জিনিউজ।