সালমানের লঙ্কা জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে সালমান খানের ভক্তদের অভাব ছিল না কোনো কালে। কিন্তু শ্রীলঙ্কায়ও যে সালমান এতটা জনপ্রিয়, সেটা বোঝা গেল এবারই প্রথম। সম্প্রতি আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলম্বো গিয়েছিলেন সালমান। সেখানেই তাঁকে দেখে নাকি রীতিমতো তাঁর ভক্ত হয়ে গেছেন শ্রীলঙ্কান সরকারের কর্তাব্যক্তিরা। সেখানে আনিস বাজমির রেডি ছবির শুটিং করছেন সালমান। শ্রীলঙ্কায় তাঁর আদর-যত্নটা হচ্ছে রীতিমতো রাষ্ট্রীয় অতিথির সমপর্যায়ের। এমনকি অনেকে ধারণা করছে, শ্রীলঙ্কার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার প্রস্তাবও পেয়ে যেতে পারেন সালমান।