সালমানের সমস্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে ফের ঝামেলায় জড়িয়েছেন সালমান খান। ভারতের পানভেল নামের একটি গ্রামের কিছু জমি কিনতে গিয়েই এই ফ্যাসাদ। গত বৃহস্পতিবার ওই গ্রামবাসী তাই জড়ো হয়েছিল প্রতিবাদ জানাতে। তাদের দাবি, সরকার তাদের ৮৩ একরের কিছু বেশি জমি দিয়েছিল চাষবাস করে জীবিকা নির্বাহের জন্য। কিন্তু কদিন আগে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ওই জমি থেকে কিছু অংশ সালমান ও কংগ্রেসের এক নেতার কাছে বিক্রি করে দিয়েছে সরকার, যা কিনা আইনবহির্ভূত। গ্রামটিতে ৩০৭টি পরিবারের বাস। তাদের সবাই প্রায় এই প্রতিবাদে অংশ নিয়েছে। এবার দেখা যাক, এই ঝামেলা থেকে কী করে নিস্তার পান সালমান। ওয়েবসাইট।