প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের সেরা অ্যাকশন হিরোদের একজন তিনি। ওয়ান্টেড কিংবা দাবাং-এর দুদ্দাড় অ্যাকশন তো এখনো সবার চোখে লেগে আছে। সেই সালমান খান কিনা অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে হেরে গেলেন! তাও কিনা একজন নায়িকার কাছে। শুধু তা-ই নয়, সেই নায়িকা কিনা তাঁরই সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ! আসল বয়স তো আর কম হলো না। ৪৮ বছর পেরিয়ে গেছে। পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে আগের মতো ঝুঁকি তো আর নিতে পারেন না। আর তাই এখন বেশির ভাগ অ্যাকশন দৃশ্যে সালমানের কাজগুলো করে দেয় তাঁর বডি ডাবল। তবে ক্যাটরিনা তাঁর দুই নতুন অ্যাকশন ছবি ব্যাং ব্যাং আর ফ্যান্টম-এ কোনো ডাবল ব্যবহার করবেন না বলেই ঘোষণা দিয়েছেন। সব অ্যাকশন নিজেই করবেন, হোক না সেটা যতই ঝুঁকিপূর্ণ। এই খবর হজম করতে সল্লু মিয়াকে না হাজমোলা খেতে হয়!