সালমানের হ্যাটট্রিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষমেশ হ্যাটট্রিকটা করেই ছাড়লেন! এবার ঈদে মুক্তি পাওয়া সালমান খানের বডিগার্ড ছবিটি প্রথম দিনেই ২২ কোটি রুপি ব্যবসা করেছে। এর আগের দুই ঈদে ওয়ান্টেড (২০০৯) ও দাবাং (২০১০)-এর মতো দু-দুটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছিলেন সালমান। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের কর্মকর্তা প্রীতি শাহানি বলেন, বডিগার্ড ছবির সাফল্য বিস্ময়কর। এ নিয়ে তিন ঈদে তিনটি হিট ছবি উপহার দিলেন সালমান। বডিগার্ড ছবিটি নির্মাণে খরচ হয়েছে ৬০ কোটি রুপি। আশা করা হচ্ছে, প্রথম সপ্তাহেই এটি ১০০ কোটি রুপি ঘরে তুলবে। এটি শুধু দেশের ভেতরের হিসাব। ভারতে ছবির দুই হাজার ৬০০ প্রিন্ট ছাড়া হয়েছে। আর বিদেশে আছে মোট ৩২৫টি। আইএএনএস।