প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর একেকটা বিরাশি সিক্কার ঘুষিতে ভবলীলা সাঙ্গ হয়ে যায় তাবৎ ভিলেনকুলের। এবার সালমান খানের মোক্ষম এক ঘুষির শিকার হলেন এক সাংবাদিক। না, ঘাবড়ানোর কারণ নেই। কোনো সাংবাদিককে মারধর করেননি সাল্লুবাবা। ঘুষিটা হয়ে এসেছে তাঁর এক পাল্টা মোক্ষম প্রশ্ন, যে প্রশ্নে কুপোকাত সেই নারী সাংবাদিক। সালমানের সঙ্গে আলাপকালে সেই সাংবাদিকটি একপর্যায়ে নিজের ব্যক্তিগত প্রেমকাহিনি বলতে গিয়ে বলেন, স্কুলে পড়ার সময়ই সহপাঠীর প্রেমে পড়েছিলেন। একসময় তাঁরা খুব ভালো বন্ধু হন এবং বিয়ে করে ফেলেন। এরপর সালমান বলেন, ‘আপনি যখন বললেন আপনারা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন, আমি কিন্তু কোনো সন্দেহ করিনি। কিন্তু আমি যখন কারও ব্যাপারে বলি, আমরা শুধুই ভালো বন্ধু, এর বেশি কিছু নয়; আপনারা সাংবাদিকেরা বিশ্বাস করেন না কেন?’