সালমানের 'লাকি লকেট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান।
সালমান খান।

কিছুদিন ধরে তাঁর গলায় শোভা পাচ্ছে বিশেষ একটা লকেট। খোঁজ নিয়ে জানা গেল, রমজান মাস উপলক্ষে এই লকেট ব্যবহার করছেন সালমান খান। বলিউড তারকার দৃঢ় বিশ্বাস, এই লকেট এনে দেবে সৌভাগ্য।
ভাগ্যের ব্যাপারে সালমান কিছু সংস্কারে বিশ্বাস করেন। সব সময় তাঁকে নীলার ব্রেসলেট পরতে দেখা যায়। সালমানের ক্যারিয়ার যখন একদম বিপর্যস্ত, সেই সময় এই ব্রেসলেটের শরণ নিয়েছিলেন। হয়তো বিজ্ঞান ব্যাপারটি হেসে উড়িয়ে দেবে, কিন্তু ব্রেসলেট ব্যবহারের পর থেকে ভাগ্য ফিরেছিল সল্লুর। টিওআই।