সালমার উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামজাদা ডিজাইনারদের ডিজাইন করা পোশাকের ব্যাপারে অ্যালার্জিই আছে সালমা হায়েকের। এর পেছনে কারণও আছে। এক সাক্ষাৎকারে এই তারকা বললেন, ‘ক্যারিয়ারের শুরুতে লস অ্যাঞ্জেলেসে এসে অনেক জায়গায় চাকরির জন্য ছুটতে হতো। অডিশন দিতে হতো বিভিন্ন টিভি চ্যানেলে। তাই বিখ্যাত সব ডিজাইনারের পোশাক গায়ে চাপাতাম। কিন্তু লাভের খাতা শূন্যই থাকত।’ আর এ কারণেই ডিজাইনারের পোশাক ‘অহেতুক’ লাগে এই অস্কারজয়ীর কাছে। ভক্তদের উদ্দেশে তিনি বললেন, ‘দামি পোশাক সব সময় জরুরি কিছু নয়।’ আইএএনএস।