সালমার বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা সালমার বাগদান সম্পন্ন হলো গত মঙ্গলবার রাতে। তাঁর হবু বরের নাম শিবলি সাদিক, পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়াশোনা করছেন।বাগদান অনুষ্ঠানে উভয় পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সালমা বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে আমাদের আংটি বদল হয়েছে। শিগগিরই সবাইকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’সালমা আরও বলেন, ‘ইচ্ছা ছিল, বাবা-মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করব। সেটাই হয়েছে। আর তাই বেশি ভালো লাগছে।’সালমা জানান, বছর তিনেক আগে দিনাজপুরে শুটিং স্পট স্বপ্নপুরীর একটি অনুষ্ঠানে গান করতে গিয়ে শিবলি সাদিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। শিবলি ওই প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদে আছেন।