সালমার বাগদান সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোজআপ ওয়ান তারকা সালমার বাগদান সম্পন্ন হয়েছে। তঁার হবু বরের নাম শিবলি সাদিক, পেশায় একজন ব্যবসায়ী; পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়াশোনা করছেন। ২৫ জানুয়ারি মধ্যরাতে উভয় পরিবারের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে সালমার বাগদান-প্রক্রিয়া সম্পন্ন হয়।বাগদান সম্পর্কে সালমা বলেন, `সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে আমাদের আংটি বদলের কাজটি শেষ হয়। এ জন্য অনেককে জানানো সম্ভব হয়নি। খুব শিগগিরই সবাইকে জানিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজটি সম্পন্ন হবে।'সালমা বলেন, `ইচ্ছে ছিল, বাবা-মার পছন্দের পাত্রকে জীবনসঙ্গী করার। সে জন্য বেশ ভালোই লাগছে।'উলে্লখ্য, সালমা ও শিবলি সাদিকের মধ্যে প্রথম দেখা হয় তিন বছর আগে দিনাজপুরের শুটিংস্পট স্বপ্নপুরীর একটি অনুষ্ঠানে গান করতে গিয়ে। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন।