প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন কারিনা তাঁর চোখ ধাঁধানো অভিনয় আর সৌন্দর্য দিয়ে। চামেলি, ওমকারা, তাশান, কুরবান—সব ছবিতেই ছিল কারিনার জয়জয়কার। কিন্তু বিয়ের পর কেমন যেন ঝিমিয়ে পড়েছেন তিনি। নামের শেষে ‘খান’ পদবি যোগ হওয়ার পর থেকেই এই বদলে যাওয়া তাঁর। সম্প্রতি জানালেন, এ বদলে যাওয়াকে তিনি ‘ঝিমিয়ে পড়া’ বলতে নারাজ। আসল ঘটনা হলো, এখন আর আগের মতো সাহস নেই! কারিনার ভাষায়, নিজের মেধাকে তিনি অনেকবার প্রমাণ করেছেন দর্শকদের সামনে। এখন আর না। এখন থেকে তিনি শুধু নিজের ভালো লাগা থেকেই কাজ করবেন, ভেবেচিন্তে, বেছে বেছে।