সাহসিকা জুহি-মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুহি চাওলা ও মাধুরী দীক্ষিত
জুহি চাওলা ও মাধুরী দীক্ষিত

চার দেয়ালের মধ্যে তাঁদের বন্দী করে রেখেছে পুরুষতান্ত্রিক সমাজ। কিন্তু রক্ষণশীলতার চোখ রাঙানি, সনাতন দৃষ্টিভঙ্গির ভ্রু কোঁচকানি আর শত বাধার দেয়াল টপকে, প্রতিকূল স্রোতে সাঁতরে এর মধ্যেও বিজয়ী হয়েছেন অনেক নারী। সেই সাহসিকাদের গল্প শোনাবেন মাধুরী দীক্ষিত, জুহি চাওলা। সৌমিক সেনের নতুন ছবি গুলাব গ্যাং-এ উঠে এসেছে নারীদের সেই বীরত্বের কথা। উত্তর প্রদেশের গোঁড়া সমাজে নারী মুক্তি আন্দোলন নিয়ে কাজ করা সমাজকর্মী সম্পাত পাল এবং তাঁর গুলাবি গ্যাংয়ের সত্যিকারের গল্প নিয়ে বানানো হচ্ছে এই ছবি। এই ছবির জন্য মাধুরী ও জুহি ‘বিলিভ’ নামের একটি প্রচারণা কর্মসূচিও শুরু করেছেন। কর্মসূচিতে সারা ভারতের অজানা-অখ্যাত সাহসী নারীদের গল্প শোনানো হবে। আইএএনএস।