সাহসী থান্ডি নিউটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের নিরাপত্তার জন্য পোষা কুকুরটাই নাকি যথেষ্ট। বলেছেন মিশন ইম্পসিবল ২ তারকা থান্ডি নিউটন। এ মাসের শুরুর দিকে লন্ডনে স্মরণকালের ভয়াবহ দাঙ্গা চলাকালে তিনি নগরের উত্তরাঞ্চলীয় টটেনহ্যাম এলাকায় নিজ বাড়িতেই ছিলেন। চারদিকে ভাঙচুর, লুটতরাজ, মারামারি-হানাহানির মাঝে নিজের নিরাপত্তা নিয়ে এতটুকু উদ্বিগ্ন হতে দেখা যায়নি ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে। দাঙ্গা চলাকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাংবাদিকদের নজরে পড়েন তিনি। আলাপকালে থান্ডি বলেন, ‘এখানে নিজেকে আমার নিরাপদ মনে হচ্ছে। আমার এলাকার সবাই একে অন্যের দেখভাল করে। তাছাড়া আমার পোষা কুকুর ম্যাগি তো আছেই। সে-ই আমাকে রক্ষা করবে।’ ওয়েবসাইট।