সাহসী রণবীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণের জন্য তারকারা স্টান্টম্যানের সাহায্য নেন। কিন্তু বলিউড-অভিনেতা রণবীর কাপুর এসবের ধার ধারেন না। পানির প্রতি নিখাদ আতঙ্ক (ওয়াটার ফোবিয়া) থাকার পরও সেই পানির নিচেই টানা চার ঘণ্টা শুটিং করলেন। ইয়াঙ্গিস্তান সে আয়া হু পেপসির এমন বিজ্ঞাপনে দারুণ সাড়া ফেলেছিলেন তরুণ এই অভিনেতা। এবার সেই কোমল পানীয়ের অপর বিজ্ঞাপনের জন্য পানির নিচে অভিনয় করতে হলো তাঁকে। তবে পানির প্রতি তাঁর আতঙ্কের কথা শুটিংয়ের কলাকুশলীদের ঘুণাক্ষরেও বুঝতে দেননি। অবশ্য অপর একটি দৃশ্যে দেয়াল বেয়ে ওপরে উঠতে গিয়ে রণবীর হাতে ব্যথা পান। ওয়েবসাইট।