সাহিত্যবিশারদের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের খ্যাতিমান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি গতকাল বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘সাহিত্যবিশারদের কৃতি ও কীর্তি’ শীর্ষক বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমদ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক শামসুজ্জামান খান।