সাহিত্যের ওপর ভর করেছে যাত্রাপালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জনপ্রিয় সাহিত্যিকদের গল্প, উপন্যাস আর কবিতা থেকে ভাবনা নিয়ে এবার তৈরি হচ্ছে নতুন নতুন যাত্রাপালা। আরও থাকছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও লোককাহিনি। এমনি উদ্যোগ নিয়েছে বড় দলগুলো। এমনি কিছু পালার এখন কারিগরি মহড়া চলছে।
বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ডিজিটাল প্রযুক্তির যুগে যাত্রায় নতুনত্ব আনার জন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।
যাত্রাদলের মহড়াবাড়ি ঘুরে দেখা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল ইসলাম, নিহাররঞ্জন, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ মজুমদার, তারাশংকর বন্দ্যোপাধ্যায় ও মাইকেল মধুসূদনের গল্প, কবিতা আর উপন্যাস থেকে পালার কাহিনি নেওয়া হয়েছে।