সাহিত্যের তিন চরিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের বিখ্যাত তিনটি রচনার গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করছেন বিন্দু। এর মধ্যে রয়েছে শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি উপন্যাস—পথের দাবি ও শ্রীকান্ত। প্রথমটির ভারতী আর দ্বিতীয়টির রাজলক্ষ্মী। সঙ্গে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রবিবার’ ছোটগল্পের বিভা। এরই মধ্যে ভারতী চরিত্রে অভিনয় করেছেন বিন্দু। জানালেন, অন্য দুটির কাজ হবে এ মাসেই। এমন তিনটি চরিত্রে কাজ করার অনুভূতির কথা জানতে চাওয়া হয়েছিল বিন্দুর কাছে। তিনি বললেন, ‘আমি নিজেও এভাবে ভাবিনি। কাজগুলো কাছাকাছি সময়ে এসেছে। আর হচ্ছেও সেভাবেই। এই তিনটি নাটকের পরিচালক এ ডি দুলাল, হিমেল মাহমুদ ও কাজী জাহিদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ, পাঠকদের কাছে খুব পরিচিত এই তিনটি চরিত্রের জন্য তারা আমাকে নির্বাচন করেছেন। আমিও ভালো কিছু করার জন্য চেষ্টা করছি।’