সাড়ে পাচ লাখের বেশি শেয়ার হয়েছে যে বিজ্ঞাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনচিত্রের দৃশ্যে আয়েশা মনিকা
বিজ্ঞাপনচিত্রের দৃশ্যে আয়েশা মনিকা

দুদিন আগেই খবরটা এল। বাংলাদেশের একটি বিজ্ঞাপন গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশিবার শেয়ার হয়েছে। খবরের সত্যতা জানাতে যোগাযোগ করা হলো বিজ্ঞাপনটির নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে। বললেন, ‘রমজান উপলক্ষে “স্পিরিট অব রামাদান” শিরোনামের একটি দেড় মিনিটের বিজ্ঞাপন নির্মাণ করেছিলাম। সেটি গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এশিয়া থেকে ৫ লাখ ৬৪ হাজারের বেশি শেয়ার হয়েছে। ক্যাম্পেইন এশিয়া প্যাসিফিকের তথ্য অনুযায়ী এটি গত মাসে এশিয়া থেকে সবচেয়ে বেশিবার শেয়ার হওয়া বিজ্ঞাপন।’

ক্যাম্পেইন এশিয়া প্যাসিফিক হলো হংকংয়ের একটি রিসার্চ ও অ্যানালাইসিস প্রতিষ্ঠান—যারা এশিয়ার বিভিন্ন পণ্য, বিজ্ঞাপন এবং প্রচার-প্রচরণাবিষয়ক মার্কেট রিসার্চ করে থাকে।
নর বাংলাদেশ ও পিওরইট ব্র্যান্ডের এ বিজ্ঞাপনটির মডেল হয়েছিলেন আয়েশা মনিকা, বাবর মিয়া ও শিশুশিল্পী দিলশান। নির্মিত হয়েছে রানআউটের ব্যানারে।
বিজ্ঞাপনটির মডেল হতে পেরে আনন্দিত আয়েশা মনিকা। বললেন, ‘দারুণ লাগছে। আমাদের দেশের জন্য এটা আনন্দের ব্যাপার। বিজ্ঞাপনটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।’