সাড়ে বাহাত্তুর ঘণ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে শিশুতোষ নাটক সাড়ে বাহাত্তুর ঘণ্টা। লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল, পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, ফারহানা মিঠু আর একদল শিশুশিল্পী। শাহানা আর চার ছেলেমেয়ে নিয়ে তাঁদের সংসার। হঠাৎ তিন দিনের জন্য শাহানাকে দেশের বাইরে যেতে হবে। এই তিন দিন ছেলেমেয়েদের একা একা থাকতে হবে। কোনো ঝামেলা ছাড়াই বাহাত্তুর ঘণ্টা কেটে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। ছোট ছেলেমেয়েরা বড় বড় বিপত্তি কাটিয়ে ওঠার চেষ্টা করল। আর এই ঘটনাগুলো মা হয়তো কোনোদিনই জানতে পারবেন না।