সায়েন্স সিটিতে জেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ‘চব্বিশ ঘণ্টা বাংলা চ্যানেল’ কলকাতার সায়েন্স সিটিতে আয়োজন করেছে বাংলা গানের কনসার্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চ্যানেলটি ১৫ ফেব্রুয়ারি কলকাতার সায়েন্স সিটিতে এক কনসার্টের আয়োজন করেছে। সেখানে গান করতে বাংলাদেশ থেকে যাচ্ছেন নগর বাউল জেমস।তাঁর মুখপাত্র রুবাইয়াত্ ঠাকুর জানান, ১৫ ফেব্রুয়ারি সকালেই তাঁরা কলকাতা যাবেন। ওই কনসার্টে গান করবেন উষা উত্থুপ, নচিকেতা, জোজো ও আরও অনেকে। তিনি আরও জানান, পরদিন ১৬ ফেব্রুয়ারি কলকাতা থেকে জেমস যাবেন মালয়েশিয়ায়। চাইনিজ নববর্ষ উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজিত একটি কনসার্টে গান করবেন তিনি। ওই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন মমতাজ ও মিলা।