সিঁথির গান
নিজের পরিচিত মানুষজনের কাছে সিঁথির পরিচয় রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে। ছায়ানটে কৃতিত্বের সঙ্গে রবীন্দ্রসংগীতের কোর্স শেষ করেছেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতা, জাতীয় শিশু প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ ও জাতীয় শিশু মেলা প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত গেয়ে পেয়েছেন স্বর্ণপদক। কিন্তু এফএম রেডিও এবং অডিও অ্যালবামের মধ্য দিয়ে সিঁথির পরিচয় আধুনিক গানের শিল্পী। এরই মধ্যে সিঁথির গাওয়া ‘তারা ভরা রাত, পূর্ণিমা চাঁদ’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি কাজী আনানের সঙ্গে বেরিয়েছে তাঁর দ্বৈত অ্যালবাম কল্পনা ও আমার দেশ। এবার আসছে নিজের একক অ্যালবাম। গতকাল বুধবার দুপুরে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিঁথি। শনিবার রাত ১১টায় আরটিভির জেগে আছো কী? অনুষ্ঠানে অতিথি থাকছেন তিনি।সিঁথি জানান, তিনি এখন চলচ্চিত্রে গান করছেন। সম্প্রতি গান করেছেন মোহাম্মদ হোসেন জেমীর কিং খান ছবিতে।