সিঁধেল চোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরটিভিতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক সিঁধেল চোর। লিখেছেন জাকির হোসেন। পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শামীম জামান, জুঁই, আলভী প্রমুখ।
মোকাম, ভেজাল ও আকাল তিন চোর। চুরির বিভিন্ন মাধ্যমের মধ্যে তার সিঁধ কাটাকে বেছে নেয়। ইদানীং তারা চুরি করতে পারে না। কারণ, বাড়ির মেয়েরা রাতে মুঠোফোনে কথা বলা, স্বামী-স্ত্রীর ঝগড়া, বাড়ির বৃদ্ধ লোকের কাশির শব্দ। একসময় তারা যায় গুরুর কাছে।