সিংহের সামনে গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মাসেই ব্রাজিলের রিও ডি জেনিরোতে ছোট বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেছিলেন। বাচ্চারা তো মজা পেয়েছেই, মজা পেয়েছেন লেডি গাগার ভক্তরাও। গত শনিবার এই তারকা টুইটারে একটা ছবি দিয়ে লিখলেন, ‘১০ ফুট দূরে থেকে ১৩টি সিংহ আর দুটি বাচ্চা সিংহকে দেখেছি! প্রায় আধা ঘণ্টা ছিলাম সেখানে।’ গাগা এখন আছেন দক্ষিণ আফ্রিকায়। সেদিন গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এক সাফারি পার্কে। ঘোরাঘুরি শেষে টুইটারেই লিখেছেন, ‘জোহানেসবার্গ অপূর্ব! ভাষায় প্রকাশ করতে পারব না। খুব খুশি আমি। এখনো ঘুমাইনি। সামনে বেড়ানোর জন্য অপেক্ষা করছি।’ গতকাল সোমবার কেপটাউনের কনসার্টে গেয়েছেন গাগা। তাঁর এ সফর শেষ হবে আগামী বছর মার্চে। পিপল।