সিআইডিতে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্রিলার ঘরানার ছবি তালাশ-এ হয়তো আমির খানকে দেখা যাবে নতুন ভূমিকায়। অনুমান করা যায়, তিনি হয়তো এই ছবিতে গোয়েন্দা হিসেবেই আবির্ভূত হবেন। তালাশ মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর। তার আগেই টিভি ধারাবাহিক সিআইডিতে দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন সনি টিভির এক কর্মকর্তা। ভারতের সনি টিভি চ্যানেলে দীর্ঘদিন ধরে প্রচারিত হওয়া এই ধারাবাহিকের দুটি পর্বে থাকবেন আমির। আগামী শুক্র ও শনিবার এই পর্ব দুটির মধ্য দিয়ে মূলত তালাশ ছবির প্রচারণাই চালাবেন আমির খান। ছবিতে আরও অভিনয় করেছেন রানী মুখার্জি ও কারিনা কাপুর। আইএএনএস।