সিআইডির সঙ্গে লতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মঙ্গেশকরের হাতে আগ্নেয়াস্ত্র! ঘটনা কী? তলব করা হলো এক গোয়েন্দা দলকে। দলের নেতা শিবাজি সত্যম বললেন, ‘লতাজি আমাদের নেমন্তন্ন করেছিলেন তাঁর বাড়িতে। সেখানে গিয়ে আমরা ধন্য।’ আরে, কোথায় তদন্ত করবেন তা না, উল্টো প্রশংসায় পঞ্চমুখ হয়ে বসে আছেন এই গোয়েন্দাপ্রধান! তেমনটাই তো হওয়ার কথা। ঘটনাটি খুব সহজ কিনা। ভারতের সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক সিআইডির নাকি মহাভক্ত লতা মঙ্গেশকর। আর তাই কদিন আগে সিআইডির অভিনয়শিল্পীদের দাওয়াত করে এনেছিলেন নিজের বাড়িতে। আর এমন গুণী শিল্পীর আতিথেয়তায় মুগ্ধ সিআইডির অভিনেতা শিবাজি। বললেন, ‘স্বপ্ন সেদিন সত্যি হয়েছিল। পুরো পরিবারই এত উষ্ণ আতিথেয়তা করেছে যে চমৎকার কিছু সময় কেটেছে আমাদের।’ আর ওই দিনই সিআইডির সদস্যদের নিয়ে যাওয়া মিছেমিছি আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিয়েছিলেন লতাজি। মেতে উঠেছিলেন মিছেমিছি ঢিসুমঢুসুমে! ওয়েবসাইট।