সিএটির পথনাটক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) এবার পথনাটকের উৎসব আয়োজন করেছে। ‘পথনাট্য পার্বণ’ নামে দুই দিনের এই উৎসব ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে শুরু হবে ১১ জুন। উৎসবে সিএটি ছাড়াও থাকছে প্রাচ্যনাট, থিয়েটার আর্ট, পালাকার ও পদাতিকের নাটক।উৎসব আয়োজন প্রসঙ্গে সিএটির কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘সিএটি ১৯৯৭ সাল থেকে মানবাধিকার নিয়ে পথনাটকের আয়োজন করছে। প্রতিবছর পথনাটকের ৭০ থেকে ৮০টি প্রদর্শনী করা হয়। এবারই প্রথম আমরা উৎসব আয়োজন করছি। আর পুরোটাই পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। এবারের অভিজ্ঞতা নিয়ে আগামী বছর আরও বড় আকারে এই পথনাটকের উৎসব আয়োজন করা হবে।’তিনি জানান, উৎসবে প্রতিদিন বিকেল সাড়ে চারটায় পথনাটকের প্রদর্শনী শুরু হবে। আর প্রতিদিন থাকছে পাঁচটি করে নাটকের প্রদর্শনী।