সিক্যুয়েল গান নিয়ে শফিক তুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে সিক্যুয়েল গান নিয়ে আসছেন এ প্রজন্মের আলোচিত গায়ক শফিক তুহিন। প্রথম অ্যালবাম ‘স্বপ্ন এবং তুমি’র ‘ভালোবাসি, বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না’ গানটির সিক্যুয়েল গান হিসেবে ‘ডট কম’ অ্যালবামে শফিক তুহিন ‘আরও বেশি ভালোবাসতে চাই’ শিরোনামে একটি গান রেখেছেন। সিক্যুয়েল গান করার কারণ হিসেবে শফিক তুহিন বলেন, ‘এর বেশি ভালোবাসা যায় না গানটি প্রচারের পর শ্রোতারা নানা ধরনের প্রশ্ন করেছেন। তাঁরা বারবার আমার কাছে জানতে চেয়েছেন, কেন এর বেশি ভালোবাসা যাবে না? এ রকম অসংখ্য প্রশ্ন গত কয়েক মাস ধরেই আমাকে শুনতে হচ্ছে। শ্রোতাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন হিসেবে আমার এবারের অ্যালবামে ওই গানটিরই সিক্যুয়েল হিসেবে ‘আরও বেশি ভালোবাসতে চাই’ শিরোনামের একটি গান রেখেছি।একসময় শফিক তুহিনের পরিচিতি ছিল গীতিকার ও সুরকার হিসেবে। প্রথম অ্যালবাম স্বপ্ন এবং তুমি প্রকাশের পর থেকেই গীতিকার-সুরকার পরিচয় ছাপিয়ে শফিক তুহিন হয়ে ওঠেন পুরোদস্তুর একজন গায়ক। এবারের ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে বের হচ্ছে শফিক তুহিনের ‘শফিক তুহিন ডট কম’ নামের একটি মিশ্র অ্যালবাম। অ্যালবামটিতে শফিক তুহিনের সঙ্গে আরও গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ, অরিন ও পলবাশা। গানের কথাগুলো হচ্ছে ‘সূর্য মুচকি হাসে’, ‘নতুন করে জন্ম নেব’, ‘আরও বেশি ভালোবাসতে চাই’, ‘স্বপ্নকাব্য’, ‘বন্ধুর জন্য গান’, ‘ভালোবাসা নিয়ো’, ‘প্রশ্নোত্তর’, ‘প্রকৃতি’ ও ‘বাংলাদেশ’।অ্যালবামটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘প্রথম অ্যালবাম ‘স্বপ্ন এবং তুমি’র পর দেশের মানুষের কাছে আমার কণ্ঠে মেলোডি গানের একটি চাহিদা তৈরি হয়েছে। শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে ‘শফিক তুহিন ডট কম’ নামের অ্যালবামটিকে পুরোটা মেলোডিনির্ভর করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, প্রথম অ্যালবামের মতোই এবারের অ্যালবামটিও শ্রোতাদের মন জয় করতে পারবে।