সিক্যুয়াল নিয়ে আসছেন করণ জহর
বাবা-ছেলেতে বনাবনি হয় না। ছেলে চলে যায় বিদেশে। সেখানে গড়ে সংসার। দেহটা তার বিদেশে থাকলেও মনটা পড়ে থাকে দেশে, মা-বাবার কাছে। একপর্যায়ে ছোট ভাইয়ের আবির্ভাব ঘটে। ভাই-ভাবিকে মা-বাবার কাছে ফিরিয়ে নিতে বহু ছলাকলার আশ্রয় নেয়। সবই বিফলে যায়। শেষে অবশ্য বাবা-ছেলের বহু প্রত্যাশিত মিলন ঘটে।পারিবারিক কাহিনিনির্ভর এমনই ছবি বানিয়ে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন পরিচালক করণ জহর। ছবির নাম কাভি খুশি কাভি গম। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হূতিক রোশন, কারিনা কাপুরের মতো বড় তারকাদের নিয়ে বানানো হয়েছিল ছবিটি। এবার সেই ছবির সিক্যুয়াল বানানোর কথা ভাবছেন খ্যাতিমান এই পরিচালক। পাত্রপাত্রী একই থাকবে। শুধু বদলে যাবে কাহিনি আর প্রেক্ষাপট। বনেদি পরিবারের ব্যবসা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব শুরু হবে, ভুল বোঝাবুঝি হবে ভাইয়ে-ভাইয়ে। সিক্যুয়ালের শুটিং কবে শুরু হবে, তা জানা যায়নি। ওয়েবসাইট।