সিক্স প্যাকে প্রিয়তির অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিক্স প্যাক অ্যাবস প্রিয়তি
সিক্স প্যাক অ্যাবস প্রিয়তি

চলচ্চিত্রে অভিনয়ের মূল শর্তই ছিল, শরীর ‘সিক্স প্যাক’ করতে হবে। শর্ত মেনেই অভিনয় করেছেন মাকসুদা আকতার প্রিয়তি। নিজের সিক্স প্যাকের রহস্য উন্মোচন করলেন গতকাল।
প্রিয়তি বললেন, ‘আমার নতুন ছবি ‘‘কু-কুলাইন’’-এর জন্য সিক্স প্যাক করতে হয়েছে। তারপরই শুটিং শুরু করেছি। কাজটি আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি দুই সন্তানের মা। এই সময়ে শরীরকে সুগঠিত করতে নানান ঝামেলা পোহাতে হয়। সেসব আমি উতরে গেছি।’
‘কু-কুলাইন’ ছবিটির পরিচালক কায়রন ডেভিস। এর আগে একই পরিচালকের ‘ওয়ান্ডারল্যান্ড’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন প্রিয়তি।
সিক্স প্যাক নিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রিয়তি বলেন, ‘শুটিং করতে গিয়ে বেশ কয়েকবার দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম। এ ছাড়া বিশেষ কোনো ঝামেলা হয়নি। ছবি ঠিকঠাক এগোচ্ছে।’
প্রিয়তির জন্ম ঢাকায়। প্রায় ১৫ বছর ধরে তিনি আয়ারল্যান্ডে থাকেন। সেখানেই বৈমানিক হিসেবে কর্মরত। পাশাপাশি মডেলিং, অভিনয় ও সামাজিক কাজের সঙ্গেও যুক্ত তিনি। ২০১৪ সালে তিনি ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব পেয়েছিলেন তিনি।