সিঙ্গাপুর উৎসবে ‘রাবেয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩তম সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ছবি রাবেয়া। এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে তানভীর মোকাম্মেল পরিচালিত এ চলচ্চিত্রটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিঙ্গাপুরে ১০ দিনের এ উৎসব শুরু হচ্ছে ১৫ এপ্রিল। জানা গেছে, উৎসবে ‘আজকের চলচ্চিত্র’ বিভাগের জন্য রাবেয়া নির্বাচিত হয়েছে।