সিঙ্গাপুর যাচ্ছেন ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিত্সার জন্য ২৭ মার্চ সিঙ্গাপুরে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী ববিতা। তিনি দীর্ঘদিন ধরে গলব্লাডারে পাথর জমাজনিত সমস্যায় ভুগছেন। আজ সোমবার সকালে আলাপকালে তিনি জানান সিঙ্গাপুরে যাওয়ার জন্য এরই মধ্যে ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। এ ছাড়া এরই মধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ববিতার ব্যক্তিগত চিকিত্সক আবু রউফের সঙ্গে কথাও হয়েছে বলে জানান তিনি।ববিতা জানান, বর্তমানে তিনি রাজা সূর্য খাঁ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এটির কাজ গুছিয়ে নেওয়ার পরই তিনি সিঙ্গাপুরে চিকিত্সার উদ্দেশে ঢাকা ছাড়বেন। উল্লেখ্য, ববিতা গত সপ্তাহে রাজা সূর্য খাঁ ছবির শুটিং চলাকালে ভাইরাস জ্বরে আক্রান্ত হন। বর্তমানে তিনি সেই অসুস্থতা কাটিয়ে উঠেছেন বলে ববিতা নিজে জানান। দু-এক দিনের মধ্যে শুটিংয়ে অংশ নেবেন বলেও তিনি জানিয়েছেন।