সিঙ্গাপুরে জি সিনে অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সিঙ্গাপুরে হোটেল মেরিনা বেতে অনুষ্ঠিত হবে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। এরই মধ্যে অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে। জানা গেছে, জমকালো এই আয়োজনে অংশ নেবেন শাহরুখ খান, অক্ষয় কুমার, ঐশ্বরিয়া রাই, দীপিকা পাডুকোন, অর্জুন রামপালসহ আরও অনেক তারকা।হোটেল মেরিনা বের স্যান্ডস গ্র্যান্ড বলরুমে প্রায় ১১ হাজার অতিথি ও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবে। ম্যারিনা বে স্যান্ডসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস অ্যারাসি বলেন, ‘আমরা প্রথমবারের মতো বড় মাপের এই আয়োজন করতে যাচ্ছি।’