সিঙ্গাপুরে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে কাল রোববার বাংলাদেশি শিল্পীদের মিলনমেলা বসছে। সেখানকার ফেরার পার্কে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। এই আসরে অংশ নিতে আজ শনিবার সকালের ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন নায়করাজ রাজ্জাক, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা ববিতা, কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, মমতাজ, সৈয়দ আব্দুল হাদী, বারী সিদ্দিকী, জেমস প্রমুখ। চ্যানেল আই সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের এই দলে আরও আছেন মনির খান, রিজিয়া পারভীন, মেহরীন, চিত্রনায়িকা পূর্ণিমা, নায়ক ফেরদৌস, অভিনেতা মিশা সওদাগর, মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, আরফিন শুভ, নাঈম, মডেল নোবেল, ইমন, মোনালিসা, জয়া আহসান, তিশা, লাক্স-চ্যানেল আই সুপারস্টার রাখি, ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১২ সামিয়া। আজীবন সম্মাননাসহ মোট ১৫টি বিভাগে দেওয়া হবে ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড-২০১১। অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি থাকবে বাংলাদেশি শিল্পীদের বিভিন্ন পরিবেশনা। এই পুরস্কার অনুষ্ঠান প্রথমে এ বছরের ১৫ জানুয়ারি এবং পরে ১১ মার্চ মালয়েশিয়ার মারদেকা স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। ভেন্যু সমস্যার কারণে তা এখন সিঙ্গাপুরে হচ্ছে।